1. live@www.paharerkatha.online : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.paharerkatha.online : পাহাড়ের কথা :
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
লামায় দুর্যোগে প্রশাসনের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে জাগ্রত যুব সংঘ লামায় ভ্রমণে গিয়ে নিখোঁজ ৮ বন্ধু  লামায় পাহাড় ধসে নিহত ৫ : ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পাশে সেনাবাহিনীর আলীকদম জোন আশিকা’র উদ্যোগে দুর্যোগের আগাম প্রস্তুতিতে ঝুঁকিপূর্ণ ৫০ পরিবারকে আর্থিক সহায়তা লামায় পাহাড় ধসে শিশুসহ নিহত ৫, ইউপি সদস্যা আহত লামায় আশিকা’র উদ্যোগে দুর্যোগে আগাম সতর্কবার্তা ও আশ্রয়কেন্দ্র প্রস্তুতি বান্দরবানে ভারি বর্ষণ ও পাহাড়ি ঢলে পানিবন্দী হাজারো মানুষ লামায় পাহাড়ে ঝুঁকিতে বসবাসকারীদের বাড়ি বাড়ি গিয়ে নিরাপদে সরে যেতে ইউএনও’র তাগাদা লামায় ধসে পড়ার আশঙ্কায় চাম্বি উচ্চ বিদ্যালয় ও কলেজের চারতলা একাডেমিক ভবন লামায় একরাতে ৩ বসতঘরে ডাকাতি, নগদ টাকা ও মালামাল লুট, ভাতও খেয়ে গেল ডাকাতরা

 `নেত্র নিউজ’ এ প্রচারিত মিথ্যা তথ্যের প্রতিবাদে লামা-আলীকদম উপজেলায় নওমুসলিমদের মানববন্ধন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ১৬৩ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক | 
বান্দরবান জেলার লামা-আলীকদমে ম্রো উপজাতি শিশুদেরকে জোর করে ধর্মান্তর করাসহ ডাক্তার মো. ইউসুপের বিরুদ্ধে ‘নেত্র নিউজ’ এ মিথ্যাচার করার প্রতিবাদে মানববন্ধন হয়েছে। সোমবার (৪ মে) বিকাল ৫টার দিকে লামা উপজেলার জনসাধারণের ব্যানারে উজেলা পরিষদ সম্মুখে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, ‘স্বাধীনভাবে ধর্ম পালন করার অধিকার সবার আছে। জোর করে কাউকে মুসলিম বানানো হচ্ছে না। ডাক্তার মো. ইউসুপ কাউকে জোর করে কিংবা লোভ দেখিয়ে ইসলাম ধর্ম গ্রহনে বাধ্য করছেন না। মহান আল্লাহ ও তাঁর রাসুল (সাঃ) এঁর নৈতিক আদর্শে অনুপ্রাণিত হয়ে অন্য ধর্মের মানুষ ইসলাম ধর্মে দীক্ষিত হচ্ছে। নেত্র নিউজ পাহাড়ের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার পায়তারা করছে। সংবাদে উল্লেখিত সব তথ্য মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। পাহাড়ে খ্রিস্ট ধর্মে দীক্ষিত করার একটি দীর্ঘমেয়াদী সামাজিক ও ধর্মীয় প্রক্রিয়া দীর্ঘকাল থেকে চলমান রয়েছে। স্থানীয় পর্যায়ে খ্রিস্টান কর্তৃক এনজিও এবং মিশনারিদের কাজের মাধ্যমে এর কার্যক্রম চলে আসছে।’
বক্তারা আরো বলেন, বান্দরবান জেলায় খৃষ্টান ধর্মাবলম্বীর সংখ্য- কমবেশি ১ লাখ ৩ হাজার, মুসলমান দেড় লাখ, বৌদ্ধ ধর্মাবলম্বী- ৩৩ হাজার, হিন্দু ১২ হাজার। পার্বত্য চট্টগ্রামে ২য় বৃহৎ জনগোষ্ঠী হওয়ার কথা বৌদ্ধদের, কিন্তু বাস্তবে তার উল্টোটা। তা হলে কি পার্বত্য চট্টগ্রামকে নিয়ে খৃষ্টান রাষ্ট্র প্রতিষ্ঠার ষড়যন্ত্রের অভিযোগ সত্য (!)। পাহাড়ে লাখো উপজাতি (বুড্ডিস্ট) খৃষ্টান হওয়ার ব্যাপারে কারো কোনো আপত্তি নেই। গুটিকয়েক স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহন করার বিষয় নিয়ে কিছু নেতা ও বুদ্ধিজীবী হাউমাউ শুরু করেছেন। খৃষ্টান থেকে ইসলাম ধর্মে আসা ইব্রাহীম ত্রীপুরা বলেন, ‘মুসলমানরা যখন ‘আল্লাহু আকবর’ ধ্বনি তুলে শয়তানের গাজ্বালা হয়। সেই জ্বালা সহ্য করতে না পেরে আবারো শয়তানি অপশক্তিগুলো ষড়যন্ত্রের নকশা আঁকছেন। তারা নেত্র নিউজে ডাক্তার মো. ইউসুপকে নিয়ে চরম মিথ্যাচার করেছেন।
নওমুসলিম বক্তারা দৃড়তার সাথে দাবি করেন, ‘ইসলাম ধর্ম কোনো জাতির বা দেশের একক ধর্ম নয়; ইসলাম সমগ্র মানব জাতির জন্য দুনিয়া ও আখিরাতে শান্তির ধর্ম। সুতরাং আমাদের শান্তির পথে আমরাই স্বেচ্ছায় এসেছি, কেউ জোর করেন নাই।’ নেত্র নিউজে মিথ্যা প্রচারণা করা হয়েছে মর্মে দাবি করে তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
মানবন্ধনে বক্তব্য দেন- মাওলানা মুহি উদ্দিন খাঁন, নওমুসলিম আবাসিক কমপ্লেক্সের সাধারণ সম্পাদক সাংবাদিক মো. কামরুজ্জামান, নওমুসলিম মো. হেলাল ত্রিপুরা ও আবদুল্লাহ প্রমুখ। এর আগে বেলা ১১ টার দিকে আলীকদম উপজেলায়ও প্রতিবাদ মানববন্ধন করেছেন নওমুসলিম ও স্থানীয় জনসাধারণ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট