1. live@www.paharerkatha.online : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.paharerkatha.online : পাহাড়ের কথা :
সোমবার, ২৫ মে ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন

আলীকদমে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২ মে, ২০২৬
  • ৭৮ বার পড়া হয়েছে

আলীকদম প্রতিনিধি।

বান্দরবানের আলীকদমে হামের উপসর্গ নিয়ে তাংতুই ম্রো (৭) নামে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে এলাকায় হাম সদৃশ রোগে আক্রান্ত হয়ে মোট ৫ জন শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে।

​শনিবার (২ মে) দুপুরে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. সোলাইমান আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন। মৃত তাংতুই ম্রো আলীকদম উপজেলার কুরুকপাতা ইউনিয়নের পোয়ামুহুরী ডাকাতি পাড়ার পাচই ম্রোর মেয়ে।

​হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২২ এপ্রিল হামের উপসর্গ নিয়ে শিশুটি লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছিল। ২৮ এপ্রিল তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণের পরামর্শ দেন। তবে আর্থিক সংকটের কারণে স্বজনরা তাকে চট্টগ্রামে না নিয়ে বাড়িতে নিয়ে যান। গত ৩০ এপ্রিল রাতে শিশুটির পুনরায় প্রচণ্ড জ্বর আসে এবং একপর্যায়ে আজ শনিবার সকালে নিজ বাড়িতেই তার মৃত্যু হয়।

আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. হাসান জানান, বর্তমানে তাদের হাসপাতালে ২৪ জন শিশু হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছে। গত এপ্রিল থেকে ২ মে পর্যন্ত মোট ১০৩ জন শিশু এই রোগের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছে।

​অন্যদিকে, লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক অফিসার (আরএমও) ডা. সোলাইমান আহম্মেদ জানান, গত এক মাসে হামের উপসর্গ নিয়ে তাদের হাসপাতালে ১০ জন শিশু ভর্তি হয়েছিল। যার মধ্যে ৭ জন আলীকদমের এবং ৩ জন লামা উপজেলার বাসিন্দা। তিনি আরও জানান, মৃত শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য বাইরে নেওয়ার পরামর্শ দেওয়া হলেও পরিবারের পক্ষ থেকে তা করা সম্ভব হয়নি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট