মো. নুরুল করিম আরমান |
বান্দরবান জেলার লামা উপজেলায় যথাযথ মর্যাদায় উদযাপিত হয়েছে ‘জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬’। এ উপলক্ষ্যে ‘সরকারি খরচে বিরোধের সমাধান, সবার আগে বাংলাদেশ’ -এ শ্লোগানে মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে লামা চৌকি আদালত প্রাঙ্গন থেকে এক র্যালি বের হয়। র্যালিিিট উপজেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে লিগ্যাল এইড বিশেষ কমিটির উদ্যোগে আদালতের এজলাস কক্ষে আয়োজিত এক আলোচনা সভায় মিলিত হয়।
লিগ্যাল এইড বিশেষ কমিটির চেয়ারম্যান ও উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আতাউল্লাহ’র সভাপতিত্বে আলোচনায় থানা পুলিশের অফিসার ইনচার্জ মুহাম্মদ শাহজাহান কামাল, সহকারি তথ্য অফিসার রাশেদুল হক, আইনজীবি সমিতির সভাপতি সাদেকুল মাওলা ইরাক, এডভোকেট জাফর আলম, জাহাঙ্গীর আলম খান, মিজানুর রহমান, সাদ্দাম হোসেন রারিক, মোহাম্মদ শওকত ওসমান, রুবেল হাসান, রবিউল হোসেন খোকা ও রবিউল হোসেন ইরান, ফাইতং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ওমর ফারুক, আজিজনগর ইউনিয়ন প্িরষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোবারক হোসেন, লামা সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শহিদুল ইসলাম অতিথি ছিলেন।
এতে বিচার বিভাগীয় কর্মকর্তা কর্মচারী, পুলিশ সদস্য, সাংবাদিক, ইউনিয়ন পরিষদ সদস্য ও সুশীল সমাজ প্রতিনিধিরা অংশ গ্রহণ করেন। এর আগে লিগ্যাল এইড বিশেষ কমিটির চেয়ারম্যান ও উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আতাউল্লাহ পায়রা উড়িয়ে দিবসের উদ্ভোধন করেন।
সভায় বক্তারা লিগ্যাল এইড বা সরকারি আইনি সহায়তার মাধ্যমে দরিদ্র ও আর্থিকভাবে অস্বচ্ছল বিচারপ্রার্থীদের দোরগোড়ায় বিনামূল্যে আইনি সেবা পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।
উপদেষ্টা সম্পাদক : সাংবাদিক প্রিয়দর্শী বড়ুয়া, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন সম্পাদক : ফয়সাল আজিজ
কার্যালয় : লামা প্রেসক্লাব ভবন (২য় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, লামা, বান্দরবান পার্বত্য জেলা, মোবাইল : ০১৭৫০৪৪৪৯৯৬.
ই-মেইল : paharerkatha@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত