মো. নুরুল করিম আরমান |
পার্বত্য চট্টগ্রাম জলবায়ু ঘোষণাপত্র’২০২৬ উদ্যোগে বান্দরবান জেলার লামা উপজেলা পর্যায়ের ‘জলবায়ু সংলাপ’ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে ‘ইয়ুথ ডেভেলপমেন্ট ফর সাসটেইনেবল বাংলাদেশ’র (ওয়াইডিএসবি) নির্বাহী পরিচালক মো. তাওহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সংলাপে প্রধান অতিথি ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিন।
এতে সরকারি মাতামুহুরি কলেজের অধ্যাপক আব্দুল মোনায়েম ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান। সংলাপে উপজেলার বিভিন্ন ইউনিয়নের পাড়াকারবারী, জনপ্রতিনিধি, স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি, কলেজ ছাত্র-ছাত্রী, পরিবেশবাদী ও সাংবাদিক প্রমুখ অংশ গ্রহণের পাশাপাশি জলবায়ু বাস্তবিক মতামত তুলে ধরেন।
‘ইয়ুথ ডেভেলপমেন্ট ফর সাসটেইনেবল বাংলাদেশ’র (ওয়াইডিএসবি) নির্বাহী পরিচালক মো. তাওহীদুল ইসলাম বলেন, চট্টগ্রাম পার্বত্য অঞ্চলে জলবায়ু পরিবর্তনের প্রভাব প্রতিনিয়ত মানুষের জীবন, জীবিকা, পানি ও খাদ্য নিরাপত্তার উপর গভীর প্রভাব ফেলছে। বিশেষ করে স্থানীয় জনগোষ্ঠী, নারী ও যুব সমাজ এই পরিবর্তনের মুখে সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছে। এই প্রেক্ষাপটে বেসরকারী সংস্থা ‘ওয়াইডিএসবি’ একটি বহুপক্ষীয় উদ্যোগের মাধ্যমে ৩ পার্বত্য জেলার ২৬টি উপজেলায় এ জলবায়ু সংলাপের আয়োজন। যার উদ্দেশ্য হলো স্থানীয় বাস্ততা, অভিজ্ঞতা ও অভিযোজন চাহিদাকে নীতি নির্ধারণী পর্যায়ে তুলে ধরা।
উপদেষ্টা সম্পাদক : সাংবাদিক প্রিয়দর্শী বড়ুয়া, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন সম্পাদক : ফয়সাল আজিজ
কার্যালয় : লামা প্রেসক্লাব ভবন (২য় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, লামা, বান্দরবান পার্বত্য জেলা, মোবাইল : ০১৭৫০৪৪৪৯৯৬.
ই-মেইল : paharerkatha@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত