1. live@www.paharerkatha.online : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.paharerkatha.online : পাহাড়ের কথা :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
লামায় মাতামুহুরীর অব্যাহত ভাঙ্গনে বিলীনের পথে শতবর্ষী মেরাখোলা কবরস্থান, জিও ব্যাগেও ঠেকছে না ভাঙন, ভাঙ্গন রোধে ব্লক স্থাপনের দাবী এলাকাবাসীর আলীকদমে ডিজিটাল যুগেও বিচ্ছিন্ন কুরুকপাতা জেলা পরিষদে সদস্য না রাখায় ক্ষোভ, লামায় সড়ক অবরোধ করে এলাকাবাসীর মানববন্ধন লামায় প্রশাসনের অভিযান : এক ব্যবাসয়ীকে জরিমানা, বিপুল বালু জব্দ লামায় ভীমরুলের কামড়ে বৃদ্ধার মৃত্যু আজ শনিবার লামা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলী মিয়ার ১৬তম মৃত্যুবার্ষিকী লামায় বসুন্ধরা শুভ সংঘ’র প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন পেল ২০ অস্বচ্ছল নারী লামায় নানা আয়োজনে পালিত হলো জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী বান্দরবান জেলা পরিষদ’র নতুন চেয়ারম্যান মাম্যাচিং বান্দরবানে যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার বিষয়ে অংশীজন কর্মশালা

লামায় হিটস্ট্রোকে সরই উচ্চ বিদ্যালয়ের ১৮ শিক্ষার্থী অজ্ঞান

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ২২৭ বার পড়া হয়েছে

লামা প্রতিনিধি | 

অসহনীয় গরমে বান্দরবান জেলার লামা উপজেলার সরই উচ্চ বিদ্যালয়ের ১৮ জন শিক্ষার্থী ‘হিটস্ট্রোকে’ অসুস্থ হয়ে পড়েছেন। রবিবার (২৬ এপ্রিল) দুপুরে ক্লাস চলাকালীন সময়ে ঘটনাটি ঘটে। এর তিন দিন আগেও একইভাবে ৫ জন শিক্ষার্থী অসুস্থ হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক নীতিপূর্ণ বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেন। অসুস্থ শিক্ষার্থীরা হলেন- ৬ষ্ঠ শ্রেণীর সাদিয়া আক্তার, জান্নাতুল মাওয়া, সাদিয়া আক্তার, মিরতিহান ইবনে জিয়া, জুনাইদুল ইসলাম, আবু সুফিয়ান, ৭ম শ্রেণীর শামীমা আক্তার, মো. ইয়াছিন আরাফাত, রুবাইয়া আবচার, জান্নাত আরা বেগম, সমিয়ম ম্রো, খুরশিদা আক্তার, আলিফা আক্তার, ৮ম শ্রেণীর শাহিদা বেগম, তসমিন আক্তার ও ১০ম শ্রেণীর সংলেং ম্রো, ফাতেমা আক্তার ও শিফা আক্তার।

বিদ্যালয় সূত্রে জানা যায়, বিদ্যুতের অতিরিক্ত লোডশেডিংয়ের কারণে শ্রেণিকক্ষে তীব্র ভ্যাপসা গরম অনুভূত হয়। চলমান তীব্র তাপপ্রবাহের মধ্যে বিদ্যুৎহীন ক্লাস করতে গিয়ে শিক্ষার্থীরা একে একে জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়েন। পরে অসুস্থ শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসা দিয়ে অভিভাবকরা নিজ নিজ বাড়িতে নিয়ে যান।

এ বিষয়ে অসুস্থ শিক্ষার্থী ফাতেমা আক্তার ও শিফা আক্তার বলেন, ক্লাশে ঢুকার পর থেকেই বিদ্যুৎ ছিলনা। ভেবসা গরমে ঘেমে প্রথমে অসস্থিবোধ লেগেছিল। পরে অজ্ঞান হয়ে পড়ি। আমরা ক্লাশ চলাকালীন সময় নিয়মিত বিদ্যুৎ চাই।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক নীতিপূর্ণ বড়ুয়া জানান, বিদ্যালয়ে ৩৬৬ জন শিক্ষার্থী ও ৩ জন শিক্ষক রয়েছেন। তীব্র গরমে অতিরিক্ত লোডশেডিংয়ের কারণে বিদ্যুৎ না থাকায় বিদ্যালয়ের পরিবেশ অসহনীয় হয়ে উঠে। শিক্ষার্থীরা বারবার অসুস্থ হয়ে পড়ায় পাঠদান ব্যাহত হচ্ছে। এ নিয়ে অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দ্রুত বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়ন ও বর্তমান আবহাওয়া বিবেচনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান প্রধান শিক্ষক নীতিপূর্ণ বড়ুয়া।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট