1. live@www.paharerkatha.online : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.paharerkatha.online : পাহাড়ের কথা :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
লামায় মাতামুহুরীর অব্যাহত ভাঙ্গনে বিলীনের পথে শতবর্ষী মেরাখোলা কবরস্থান, জিও ব্যাগেও ঠেকছে না ভাঙন, ভাঙ্গন রোধে ব্লক স্থাপনের দাবী এলাকাবাসীর আলীকদমে ডিজিটাল যুগেও বিচ্ছিন্ন কুরুকপাতা জেলা পরিষদে সদস্য না রাখায় ক্ষোভ, লামায় সড়ক অবরোধ করে এলাকাবাসীর মানববন্ধন লামায় প্রশাসনের অভিযান : এক ব্যবাসয়ীকে জরিমানা, বিপুল বালু জব্দ লামায় ভীমরুলের কামড়ে বৃদ্ধার মৃত্যু আজ শনিবার লামা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলী মিয়ার ১৬তম মৃত্যুবার্ষিকী লামায় বসুন্ধরা শুভ সংঘ’র প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন পেল ২০ অস্বচ্ছল নারী লামায় নানা আয়োজনে পালিত হলো জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী বান্দরবান জেলা পরিষদ’র নতুন চেয়ারম্যান মাম্যাচিং বান্দরবানে যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার বিষয়ে অংশীজন কর্মশালা

লামায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা, এক অসহায় পরিবারের ৪৫ বছরের ভোগদখলীয় জমি জবর দখলে নিতে হামলা !

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ২৪৯ বার পড়া হয়েছে

লামা প্রতিনিধি | 
আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বান্দরবান জেলার লামা উপজেলায় এক অসহায় পরিবারের দীর্ঘ ৪৫ বছরের ভোগদখলীয় জায়গা জবরদখল নিতে সন্ত্রাসী হামলা করেছে প্রতিপক্ষ। উপজেলার রুপসীপাড়া ইউনিয়নের উত্তর দরদরী নয়াপাড়ার বাসিন্দা আবুল হাসনাত ও ছেলে আবুল বাশারের নেতৃত্বে এ হামলা চালানো হয়। শনিবার দিনগত রাত সাড়ে ৯টার দিকে লামা সাংবাদিক ইউনিটি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন, ভুক্তভোগী মো. ইউনুছ।

তিনি বলেন, আমার বাবা নুরুল আলমের নামে উপজেলার ২৯৪নং দরদরী মৌজার আর-৫২ নং হোল্ডিং মূলে ৫ একর জায়গা আছে। ১৯৮২-৮৩ সালে বন্দোবন্তি পাওয়ার পর আমরা এ জায়গায় বহু কায়িক পরিশ্রম ও অর্থ ব্যয়ে ফলজ বনজ বাগানসহ বসতঘর নির্মাণ করে ভোগ করে আসছি। কিন্তু বর্তমানে জায়গার দাম বেড়ে যাওয়ায় এ জায়গার উপর পাশের আবুল বাশার ও আবুল হাসানাতের লোলুপ দৃষ্টি পড়ে। তারা এ জায়গা জবর দখলের পাঁয়তারা শুরু করেন।

এনিয়ে বান্দরবান জেলা জজ আদালত ও লামা উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৩টি মামলা (মামলা নং সিআর ১৫৬, সিআর ১৫/২৫ ও ২২/২৫) বিচারাধীন রয়েছে। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী মো. ইউনুছ আরও বলেন, মামলা ও বিরোধীয় জায়গায় আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্বেও শনিবার (২৫ এপ্রিল) বেলা ১১টার দিকে আবুল বাশার ও আবুল হাসানাতের নেতৃত্বে ৫০-৬০ জন ভাড়াটিয়া লোক দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে জায়গা দখল করতে যায়। এ সময় আমরা বাধা দিলে আবুল বাশাররা আমার ভাই মো. ইব্রাহিম, ভাতিজি জোসনা ও ছোট ভাইয়ের স্ত্রী আমেনা বেগমকে পিটিয়ে মারাত্মকভাবে আহত করেন।

শুধু তায় নয়, এ সময় আবুল বাশাররা আমাদের মা বোনদের শ্লীলতাহানিও করেন। এ ঘটনার পর আমরা লামা থানায় লিখিত অভিযোগ করি। খবর পেয়ে আবুল বাশাররা প্রভাবশালী হওয়ায় এখন মামলা তুলে নিতে চাপ প্রয়োগ করছেন। এমনকি মামলা তুলে না নিলে প্রাণ নাশ করার হুমকি দিচ্ছেন। হুমকির কারণে বর্তমানে আমরা পরিবার পরিজন নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। তাই প্রশাসনের কাছে জানমালের নিরাপত্তা এবং সন্ত্রাসী হামলার সুষ্ঠু বিচারের দাবি করেন ভুক্তভোগী মো. ইউনুছসহ তার পরিবারের অন্য সদস্যরা। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী মো. ইব্রাহিম, জোসনা ও জান্নাতারাসহ ইউনুছ পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। এদিকে অভিযুক্তরা জানান, হামলার ঘটনা সত্য নয়, মিথ্যা বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট