1. live@www.paharerkatha.online : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.paharerkatha.online : পাহাড়ের কথা :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
লামায় মাতামুহুরীর অব্যাহত ভাঙ্গনে বিলীনের পথে শতবর্ষী মেরাখোলা কবরস্থান, জিও ব্যাগেও ঠেকছে না ভাঙন, ভাঙ্গন রোধে ব্লক স্থাপনের দাবী এলাকাবাসীর আলীকদমে ডিজিটাল যুগেও বিচ্ছিন্ন কুরুকপাতা জেলা পরিষদে সদস্য না রাখায় ক্ষোভ, লামায় সড়ক অবরোধ করে এলাকাবাসীর মানববন্ধন লামায় প্রশাসনের অভিযান : এক ব্যবাসয়ীকে জরিমানা, বিপুল বালু জব্দ লামায় ভীমরুলের কামড়ে বৃদ্ধার মৃত্যু আজ শনিবার লামা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলী মিয়ার ১৬তম মৃত্যুবার্ষিকী লামায় বসুন্ধরা শুভ সংঘ’র প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন পেল ২০ অস্বচ্ছল নারী লামায় নানা আয়োজনে পালিত হলো জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী বান্দরবান জেলা পরিষদ’র নতুন চেয়ারম্যান মাম্যাচিং বান্দরবানে যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার বিষয়ে অংশীজন কর্মশালা

দুর্গম পাহাড়ি এলাকায় যেন চিকিৎসায় ত্রুটি না হয়– পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
  • ২০৫ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক | 

বান্দরবান জেলার আলীকদম উপজেলার দুর্গম পাহাড়ি কুরুকপাতা ইউনিয়নের বিভিন্ন পাড়ায় হাম রোগে আক্রান্ত ও শিশু মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান। দুর্গম এই এলাকার মানুষের জীবন রক্ষায় এবং অসুস্থদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে তিনি স্থানীয় প্রশাসন, স্বাস্থ্য বিভাগ ও জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করার জরুরি নির্দেশ দেন।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সচিবালয়ে নিজ অফিস থেকে বান্দরবানের সিভিল সার্জন ও জেলা প্রশাসনের সঙ্গে টেলিফোনে আলাপকালে মন্ত্রী এই নির্দেশনা দেন মন্ত্রী। এ সময় তিনি হামের উপসর্গ নিয়ে আক্রান্তদের বর্তমান অবস্থা এবং চিকিৎসার সার্বিক খোঁজ-খবর নেন।

মন্ত্রী দীপেন দেওয়ান সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশে বলেন, এলাকাটি অত্যন্ত দুর্গম এবং সেখানে মোবাইল নেটওয়ার্কের সীমাবদ্ধতা রয়েছে। তাই সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষায় স্বাস্থ্য বিভাগের কর্মীদের সার্বক্ষণিক সেখানে অবস্থান করে চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে। কোনো মানুষ যাতে সুচিকিৎসার অভাব বোধ না করে, সেজন্য সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হবে। মায়ানমার সীমান্তবর্তী এই এলাকার বাসিন্দাদের মধ্যে বিশেষ সচেতনতা তৈরির জন্য প্রয়োজনীয় প্রচারণা চালানোর ওপর গুরুত্বারোপ করেন মন্ত্রী।

তিনি আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ অন্যান্য হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি থাকা রোগীদের বিশেষ সেবা প্রদানের জন্য চিকিৎসকদের অনুরোধ জানান। পাশাপাশি স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং জনপ্রতিনিধিদের সাধারণ মানুষের পাশে থেকে সাহস ও সচেতনতা বাড়ানোর আহ্বান জানান তিনি।উল্লেখ্য, ইতোমধ্যে সরকারের স্বাস্থ্য বিভাগের একটি বিশেষ মেডিক্যাল টিম কুরুকপাতার দুর্গম এলাকায় অবস্থান করে আক্রান্ত রোগীদের নিরবচ্ছিন্ন সেবা প্রদান করে যাচ্ছে। মন্ত্রী এই সেবার ধারাবাহিকতা বজায় রাখতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত নিবিড় পর্যবেক্ষণ অব্যাহত রাখার নির্দেশ দিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট