1. live@www.paharerkatha.online : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.paharerkatha.online : পাহাড়ের কথা :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
লামায় মাতামুহুরীর অব্যাহত ভাঙ্গনে বিলীনের পথে শতবর্ষী মেরাখোলা কবরস্থান, জিও ব্যাগেও ঠেকছে না ভাঙন, ভাঙ্গন রোধে ব্লক স্থাপনের দাবী এলাকাবাসীর আলীকদমে ডিজিটাল যুগেও বিচ্ছিন্ন কুরুকপাতা জেলা পরিষদে সদস্য না রাখায় ক্ষোভ, লামায় সড়ক অবরোধ করে এলাকাবাসীর মানববন্ধন লামায় প্রশাসনের অভিযান : এক ব্যবাসয়ীকে জরিমানা, বিপুল বালু জব্দ লামায় ভীমরুলের কামড়ে বৃদ্ধার মৃত্যু আজ শনিবার লামা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলী মিয়ার ১৬তম মৃত্যুবার্ষিকী লামায় বসুন্ধরা শুভ সংঘ’র প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন পেল ২০ অস্বচ্ছল নারী লামায় নানা আয়োজনে পালিত হলো জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী বান্দরবান জেলা পরিষদ’র নতুন চেয়ারম্যান মাম্যাচিং বান্দরবানে যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার বিষয়ে অংশীজন কর্মশালা

আলীকদমের দুর্গমে বন উজাড়ের মহোৎসব, হুমকিতে জীববৈচিত্র্য

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ২৪৭ বার পড়া হয়েছে

বান্দরবান প্রতিনিধি। 

দুর্গম পার্বত্য জেলা বান্দরবান-এর আলীকদম-থানচি সীমান্তবর্তী এলাকায় দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী সিন্ডিকেটের বিরুদ্ধে প্রাকৃতিক বন উজাড় ও কাঠ পাচারের গুরুতর অভিযোগ উঠেছে। এতে করে এলাকার পরিবেশ ও জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

জানা গেছে, আলীকদম উপজেলা সদর থেকে প্রায় ১৭ কিলোমিটার দূরে চৈক্ষ্যং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পামিয়া ম্রো পাড়া, তন্তুই পাড়া, নামচাক পাড়া, কাকই পাড়া ও আদুই পাড়াসহ আশেপাশের দুর্গম এলাকায় এই বন ধ্বংসযজ্ঞ চালানো হচ্ছে। জেলা সদর থেকে যার দূরত্ব প্রায় ১২৫ কিলোমিটার।

সরেজমিনে গিয়ে দেখা যায়, পোলা ব্যাঙ ঝিরি এলাকায় স্বাভাবিক পানিপ্রবাহ বন্ধ করে পাহাড় কেটে ট্রাক চলাচলের উপযোগী সড়ক নির্মাণ করা হয়েছে। দূর থেকে এটি উন্নয়ন কাজ মনে হলেও কাছে গেলে চোখে পড়ে ভয়াবহ বাস্তবতা—শতবর্ষী মাতৃগাছ নির্বিচারে কেটে ফেলা হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, গত দুই বছর ধরে যন্ত্রচালিত করাত ব্যবহার করে গর্জন, চাম্পা, কড়ই, বৈলাম, গুটগুটিয়া, লালি ও চাপালিশসহ বিভিন্ন প্রজাতির বনজ গাছ কেটে ফেলা হচ্ছে। এসব গাছের দৈর্ঘ্য ৬০ থেকে ১০০ ফুট এবং প্রস্থ ১০ থেকে ১৫ ফুট পর্যন্ত। কাটা গাছের গুঁড়ি রাস্তার দুই পাশে স্তুপ করে রাখা হয়েছে, অনেক গাছ অর্ধেক কেটে ফেলে রাখা হয়েছে।

অভিযোগ রয়েছে, জোট পারমিটের কাগজ দেখিয়ে অধিকাংশ কাঠ পাচার করা হচ্ছে এবং কিছু কাঠ আলীকদমের অবৈধ ইটভাটায় জ্বালানি হিসেবে বিক্রি করা হচ্ছে। এই কর্মকাণ্ডের ফলে ঝিরির পানিপ্রবাহ প্রায় বন্ধ হয়ে গেছে, যার কারণে অন্তত পাঁচটি ম্রো পাড়ায় তীব্র পানি সংকট দেখা দিয়েছে।

স্থানীয়রা জানান, কয়েকবার প্রশাসনের বিভিন্ন দপ্তরে অভিযোগ দেওয়া হলেও দীর্ঘদিন কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তবে অবশেষে বুধবার সকাল থেকে আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে পুলিশ ও বনবিভাগের যৌথ অভিযানে দুর্গম এলাকায় নেওয়া স্কেভেটর জব্দ ও অকেজো করা হয়। পাশাপাশি শ্রমিকদের অস্থায়ী আবাসন উচ্ছেদ করা হয়েছে।

এলাকাবাসী অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত নিয়মিত মামলা দায়ের করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। একই সঙ্গে তারা এই অভিযান পরিচালনার জন্য উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন।

বিশেষজ্ঞরা বলছেন, এভাবে অব্যাহতভাবে বন উজাড় চলতে থাকলে পার্বত্য অঞ্চলের প্রাকৃতিক ভারসাম্য মারাত্মকভাবে বিপর্যস্ত হবে এবং বিরল বন্যপ্রাণীর আবাসস্থল বিলীন হয়ে যেতে পারে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট