1. live@www.paharerkatha.online : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.paharerkatha.online : পাহাড়ের কথা :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
লামায় মাতামুহুরীর অব্যাহত ভাঙ্গনে বিলীনের পথে শতবর্ষী মেরাখোলা কবরস্থান, জিও ব্যাগেও ঠেকছে না ভাঙন, ভাঙ্গন রোধে ব্লক স্থাপনের দাবী এলাকাবাসীর আলীকদমে ডিজিটাল যুগেও বিচ্ছিন্ন কুরুকপাতা জেলা পরিষদে সদস্য না রাখায় ক্ষোভ, লামায় সড়ক অবরোধ করে এলাকাবাসীর মানববন্ধন লামায় প্রশাসনের অভিযান : এক ব্যবাসয়ীকে জরিমানা, বিপুল বালু জব্দ লামায় ভীমরুলের কামড়ে বৃদ্ধার মৃত্যু আজ শনিবার লামা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলী মিয়ার ১৬তম মৃত্যুবার্ষিকী লামায় বসুন্ধরা শুভ সংঘ’র প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন পেল ২০ অস্বচ্ছল নারী লামায় নানা আয়োজনে পালিত হলো জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী বান্দরবান জেলা পরিষদ’র নতুন চেয়ারম্যান মাম্যাচিং বান্দরবানে যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার বিষয়ে অংশীজন কর্মশালা

বান্দরবানে ৩ শ্রমিক অপহরণ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ২৫০ বার পড়া হয়েছে

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি | 

বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নে গভীর রাতে সশস্ত্র দুর্বৃত্তদের হাতে তিন রাবার শ্রমিক অপহরণের ঘটনা ঘটেছে। বুধবার (২২ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার বাইশারী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ৩৮০ নম্বর আলীক্ষ্যং মৌজার মুসতইল্লা পাহাড় এলাকায় অবস্থিত আবির রাবার বাগানের স্টাফ কোয়ার্টার থেকে তাাদেরকে অপহরণ করা হয়।

বাগান কর্তৃপক্ষ সূত্র জানায়, রাতের অন্ধকারে ১২-১৫ জনের একটি সশস্ত্র দল মুখোশ পরে স্টাফ ঘরের দরজায় এসে দরজা খুলতে বলে। ভেতরে থাকা শ্রমিকরা দরজা খুলতেই অস্ত্রের মুখে তাদের জিম্মি করে ফেলে। এ সময় স্টাফ কোয়ার্টারে নারী-পুরুষসহ মোট ১৩ জন ঘুমিয়ে ছিলেন। সেখান থেকে তিনজন তরুণ শ্রমিককে জোরপূর্বক তুলে নিয়ে যায় অপহরণকারীরা।

অপহৃতরা হলেন— টেকনাফ উপজেলার শফিউল্লাহ কাটার বাসিন্দা মো. সিদ্দিকের পুত্র নুরুল ইসলাম (২৪), আনোয়ারের পুত্র এনামুল হক (২৮) এবং খুইল্যা মিয়ার পুত্র হাসান (২০)।

ঘটনার সময় উপস্থিত বাগানের টেপার নুরুল ইসলাম জানান, ‘হঠাৎ গভীর রাতে দরজায় শব্দ পেয়ে আমরা জেগে উঠি। দরজা খুলতেই মুখোশধারী সশস্ত্র লোকজন আমাদের ওপর চড়াও হয়। তারা অস্ত্র দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করে তিনজনকে তুলে নিয়ে যায়। আমরা কেউই প্রতিরোধ করতে পারিনি।’

দুর্বৃত্তরা যাওয়ার সময় স্টাফ কোয়ার্টার থেকে পাঁচটি মোবাইলফোন, দুইটি দা এবং তিনটি টর্চলাইট নিয়ে যায় বলেও জানা গেছে।

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার মো. মাজহারুল ইসলাম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ঘটনার খবর পেয়েছি। অপহৃতদের উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।’

আবির রাবার বাগানের মালিক ও বাইশারী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এবং বাইশারী বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সভাপতি আবদুল করিম বান্টু বলেন, ‘বাগানের শ্রমিক নুরুল ইসলাম ফোন করে অপহরণের বিষয়টি আমাকে জানান। সঙ্গে সঙ্গে আমি আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করি।’

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অফিসার ইন-চার্জ) মোজাম্মেল হক বলেন, ‘আমরা বিষয়টি জেনেছি এবং গুরুত্বের সঙ্গে দেখছি। অপহৃতদের দ্রুত উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’

উল্লেখ্য, এর আগে একই এলাকায় তামাক চাষির অপহরণের ঘটনা ঘটেছিল। পরে মুক্তিপণের বিনিময়ে তাদের ছেড়ে দেওয়া হয় বলে স্থানীয়রা জানিয়েছেন। ফলে সাম্প্রতিক এই ঘটনায় এলাকাজুড়ে নতুন করে আতঙ্ক বিরাজ করছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট