1. live@www.paharerkatha.online : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.paharerkatha.online : পাহাড়ের কথা :
সোমবার, ২৫ মে ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন

আলীকদমে হাম রোগের উপসর্গ নিয়ে ‘প্রেনন্নই শিক্ষালয়’র ১ শিক্ষার্থীর মৃত্যু, আক্রান্ত ৪৪ !

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ১২২ বার পড়া হয়েছে

আলীকদম প্রতিনিধি | 
বান্দরবান জেলার আলীকদম উপজেলায় হাম রোগের উপসর্গ নিয়ে দুর্গম পাহাড়ি কুরুকপাতা ইউনিয়নের ‘প্রেনন্নই শিক্ষালয়’র শিক্ষার্থী চাংমুম ম্রো’র (৮) মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে আরও ৪৪ জন শিক্ষার্থী। মৃত চাংমুম ম্রো ইউনিয়নের রুইতন পাড়ার বাসিন্দা পাচং ম্রো ও তুমমুম ম্রো’র ছেলে। ইয়াংরিং মাংক্রাতপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র ছিল তিনি। বুধবার বিকেলে (২২ এপ্রিল) প্রেনন্নই শিক্ষালয়ের হোস্টেল সুপার চিংথুই ম্রো -এ তথ্য নিশ্চিত করেন।
প্রেনন্নই শিক্ষালয় সূত্র জানায়, প্রেনন্নই শিক্ষালয়ে মোট ১৪৪জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠি মুরুং সম্প্রদায়ের কোমলমতি শিক্ষার্থী অধ্যয়নরত আছে। যারা এ শিক্ষালয়ের হোস্টেলে অবস্থান করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ালেখা করে আসছে। সপ্তাহ খানেক আগে শিক্ষার্থীদের শরীরে হঠাৎ প্রচন্ড জ¦র উঠে, এরপর পেটব্যাথা ও শরীরে লালচে দানা দেখা যায়। বুধবার (২১ এপ্রিল) পর্যন্ত শিক্ষালয়ের ৪৫ জন শিক্ষার্থীর শরীরেই এ উপসর্গ দেখা দেয়। এক পর্যায়ে মঙ্গলবার (২১ এপ্রিল) দিনগত রাতে আক্রান্তদের মধ্যে শিক্ষার্থী চাংমুম ম্রো মারা যায়।
এ বিষয়ে ‘প্রেনন্নই শিক্ষালয়’র পরিচালক উথোয়াইগ্য মার্মা বলেন, হাম রোগের উপসর্গে গুরুতর আক্রান্ত ৩ শিক্ষার্থীকে উদ্ধার করে আলীকদম ও লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি। এরা হলো- মাংপং ম্রো (৮), রুইয়া ম্রো (৮) ও তাংতুই ম্রো (৮)। এর মধ্যে মাংপং ম্রো সুস্থ হয়ে শিক্ষালয়ের আবাসিকে ফিরেছেন। আক্রান্তরা হয়ত আগে হাম রোগের টিকা পায়নি, তায় গণহারে এ রোগে আক্রান্ত হচ্ছে।
অন্য একটি সূত্র জানায়, গত ১১ এপ্রিলও হাম রোগের উপসর্গ নিয়ে মারা যায় একই ইউনিয়নের রিংলত পাড়ার বাসিন্দা লেং ক্লাং ম্রোর মেয়ে জংরুং ম্রো (৩ মাস) ও লুকুন ম্রোর ছেলে খতং ম্রো (৭ মাস)। আক্রান্ত হয় ৬ জন। পরে আক্রান্তরা চিকিৎসা নিয়ে সুস্থ হয়।
তবে প্রেনন্নই শিক্ষালয়ের শিক্ষার্থীরা হাম রোগে আক্রান্ত নয়, জল বসন্তে আক্রান্ত হয়েছে বলে জানান, আলীকদম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ হানিফ। তিনি বলেন, রোগে আক্রান্ত হওয়ার খবর পাওয়ার সাথে সাথে শিক্ষালয়ে চিকিৎসক পাঠিয়ে শিক্ষার্থীদের চিকিৎসা দেওয়া হয়। বর্তমানে আক্রান্ত সবাই সুস্থ আছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট