1. live@www.paharerkatha.online : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.paharerkatha.online : পাহাড়ের কথা :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
লামায় মাতামুহুরীর অব্যাহত ভাঙ্গনে বিলীনের পথে শতবর্ষী মেরাখোলা কবরস্থান, জিও ব্যাগেও ঠেকছে না ভাঙন, ভাঙ্গন রোধে ব্লক স্থাপনের দাবী এলাকাবাসীর আলীকদমে ডিজিটাল যুগেও বিচ্ছিন্ন কুরুকপাতা জেলা পরিষদে সদস্য না রাখায় ক্ষোভ, লামায় সড়ক অবরোধ করে এলাকাবাসীর মানববন্ধন লামায় প্রশাসনের অভিযান : এক ব্যবাসয়ীকে জরিমানা, বিপুল বালু জব্দ লামায় ভীমরুলের কামড়ে বৃদ্ধার মৃত্যু আজ শনিবার লামা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলী মিয়ার ১৬তম মৃত্যুবার্ষিকী লামায় বসুন্ধরা শুভ সংঘ’র প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন পেল ২০ অস্বচ্ছল নারী লামায় নানা আয়োজনে পালিত হলো জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী বান্দরবান জেলা পরিষদ’র নতুন চেয়ারম্যান মাম্যাচিং বান্দরবানে যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার বিষয়ে অংশীজন কর্মশালা

লামায় নদীতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ২৮০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক | 
বান্দরবান জেলার লামা উপজেলার মাতামুহুরী নদীতে গোসলে নেমে নিখোঁজ আব্দুল ওয়াদুদ সায়েম (১৮) নামের এক মেডিকেল শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। টানা ৭ ঘন্টা আপ্রাণ চেষ্টা চালিয়ে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স’র স্পেশাল ডুবুরীরা তার লাশ উদ্ধার করেন। এর আগে নদীর সাদাপাহাড় নামক স্থানে গোসল করতে নেমে নিখোঁজ হন তিনি। নিখোঁজ আব্দুল ওয়াদুদ সায়েম চট্টগ্রাম জেলার সীতাকুন্ড উপজেলার কদল ভূইয়া বাড়ির বাসিন্দা মো. সায়েফ উল্লাহর ছেলে ও স্যার ছলিমউল্লাহ মডিকেল কলেজের প্রথম বর্ষের ছাত্র।
সূত্র জানায়, আব্দুল ওয়াদুদ সায়েম কয়েকজন বন্ধুসহ বৃহস্পতিবার সকালে লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছা এলাকাস্থ ‘হোয়াইট ফিক স্টেশন রিসোর্টে’ উঠেন। এরপর তারা নদীর সাদাপাহাড় এলাকায় গোসল করতে নামেন। এ সময় আব্দুল ওয়াদুদ সায়েম নদীর পানিতে ডুুবে যায়। খবর পেয়ে উদ্ধার অভিযানে নামেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যরা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, নিখোঁজ পর্যটক আব্দুল ওয়াদুদ সায়েমের লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট