1. live@www.paharerkatha.online : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.paharerkatha.online : পাহাড়ের কথা :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
লামায় দৈনিক কালবেলা’র প্রতিষ্ঠা বার্ষিকী পালন লামায় বৌদ্ধ ধর্মীয় প্রবারণা পূর্নিমায় সরকারি খাদ্যশস্য বরাদ্দ তালিকা প্রণয়নে অনিয়মের অভিযোগ লামায় নিখোঁজ তিন স্কুলছাত্রী ৫দিন পর চট্টগ্রাম থেকে উদ্ধার লামায় নানা আয়োজনে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস পালন লামায় দুর্গাপূজা উপলক্ষে সমাজসেবক শফিকুল ইসলাম’র উপহার সামগ্রী পেল ১০০ হিন্দু পরিবার লামায় নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লামায় ইউএনও মঈন উদ্দিনকে বিদায় সংবর্ধণা লামায় এবার ১০ মন্ডপে হবে দূর্গাপুজা: কেন্দ্রীয় মন্ডপের বিশেষ আকর্ষণ ‘মায়ের আরতি প্রতিযোগিতা’, প্রশাসনের কঠোর নিরাপত্তার ব্যবস্থা লামায় নানা আযোজনে জাতীয় কন্যাশিশু দিবস পালিত এনসিপি’র লামা পৌর শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন

বান্দরবানে দুই বিদেশি পিস্তলসহ গ্রেফতার ২

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ২৯৯ বার পড়া হয়েছে

পাহাড়ের কথা ডেস্ক | 

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে দুই বিদেশি পিস্তলসহ মো. ফারুক হোসেন (২১) ও মো. নুরুল আলম (৩০) নামে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১২ এপ্রিল) বিকেলে নাইক্ষ্যংছড়ি থানার উপ পুলিশ পরিদর্শক আহম্মেদ মোরশেদ বিষয়টি নিশ্চিত করেন। গ্রেফতার মো. ফারুক হোসেন (২১) উখিয়া সাংখালী রোহিঙ্গা ক্যাম্প ব্লক এফ-১,১৩ নম্বর ক্যাম্পের মো. হোছনের ছেলে। অপরজন মো. নুরুল আলম (৩০), নাইক্ষ্যংছড়ি সদর ইউপির ৮ নম্বর ওয়ার্ড প্রধান ঝিড়ি এলাকার মৃত সোলাইমানের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, গত ১১ এপ্রিল বিকেল ৪টায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সদর ইউপির ১ নম্বর ওয়ার্ড বাগান ঘোনা এলাকায় অভিযান পরিচালনা করে বিজিবি। এসময় চাকঢালা হতে ১ টি Discover ১০০ সিসি মোটরসাইকেলযোগে ২ জন আরোহী বিজিবি চেকপোস্টের সামনে আসলে তাদেরকে মোটরসাইকেল থামানোর সিগন্যাল দেওয়া হলে মোটরসাইকেল আরোহী ২ জনই বিজিবি সদস্যদেরকে দেখে দ্রুত দৌঁড়াইয়া পালানোর চেষ্টা করে। সবার সহযোগিতায় তাদের আটক করে তল্লাশি করলে তাদের কাছ থেকে খালি ম্যাগাজিনসহ ১টি TT Cal 9mm PARA পিস্তল, ম্যাগাজিনসহ ১টি বিদেশি পিস্তল, 9mm পিত্তলের ৪২ রাউন্ড গুলি ও নগদ ৯৮ হাজার ৪৮৫ টাকা জব্দ করা হয়।

পরে তাদের নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তর করা হয় এবং এনিয়ে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) নায়েব সুবেদার মো. নুরুল ইসলাম বাদি হয়ে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেন।

নাইক্ষ্যংছড়ি থানার উপপুলিশ পরিদর্শক (,এসআই) আহম্মেদ মোরশেদ বলেন, গ্রেফতার দুজনেই থানা হেফাজতে রয়েছে এবং জিজ্ঞাসাবাদ চলছে। আগামীকাল তাদের আদালতে প্রেরণ করা হবে বলে জানান তিনি। সূত্র- ঢাকা মেইল

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৬৭৮৯১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট