1. live@www.paharerkatha.online : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.paharerkatha.online : পাহাড়ের কথা :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
লামায় দৈনিক কালবেলা’র প্রতিষ্ঠা বার্ষিকী পালন লামায় বৌদ্ধ ধর্মীয় প্রবারণা পূর্নিমায় সরকারি খাদ্যশস্য বরাদ্দ তালিকা প্রণয়নে অনিয়মের অভিযোগ লামায় নিখোঁজ তিন স্কুলছাত্রী ৫দিন পর চট্টগ্রাম থেকে উদ্ধার লামায় নানা আয়োজনে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস পালন লামায় দুর্গাপূজা উপলক্ষে সমাজসেবক শফিকুল ইসলাম’র উপহার সামগ্রী পেল ১০০ হিন্দু পরিবার লামায় নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লামায় ইউএনও মঈন উদ্দিনকে বিদায় সংবর্ধণা লামায় এবার ১০ মন্ডপে হবে দূর্গাপুজা: কেন্দ্রীয় মন্ডপের বিশেষ আকর্ষণ ‘মায়ের আরতি প্রতিযোগিতা’, প্রশাসনের কঠোর নিরাপত্তার ব্যবস্থা লামায় নানা আযোজনে জাতীয় কন্যাশিশু দিবস পালিত এনসিপি’র লামা পৌর শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন

আলীকদমে গলায় তেঁতুল বীজ আটকে শিশু শিক্ষার্থীর মৃত্যু

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ৪৪৩ বার পড়া হয়েছে

আলীকদম প্রতিনিধি।

বান্দরবান জেলার আলীকদম উপজেলায় গলায় তেঁতুল বীজ আটকে  থোওয়াই অং ম্রো (১০) নামে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত থোওয়াই অং ম্রো উপজেলার দুর্গম পাহাড়ি  কুরুকপাতা ইউনিয়নের মৈত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র। সে কুরুকপাতা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের রেম্পা কারবারি পাড়ার বাসিন্দা থংওয়াই ম্রো’র ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে বিদ্যালয়ের হোস্টেলে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে থোওয়াই অং ম্রো। পরে শিক্ষকরা তাকে প্রথমে স্থানীয় এক পল্লী চিকিৎসকের কাছে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর বেলা ১২টার দিকে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এক পর্যায়ে  চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১টার দিকে থোওয়াই অং ম্রো’র মৃত্যু হয়।

দায়িত্বরত চিকিৎসক জানান, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শিক্ষার্থী থোওয়াই অং ম্রো’র মৃত্যু হয়েছে।

জানা গেছে, প্রায় এক সপ্তাহ আগে তার গলায় তেঁতুলের বিচি আটকে শ্বাসনালীতে সমস্যা সৃষ্টি হয়। সে সময় চিকিৎসার মাধ্যমে সুস্থ হয়ে আবার হোস্টেলে ফিরে যায়।

কুরুকপাতা মৈত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু শামা জানান, “অন্যান্য শিক্ষার্থীদের সঙ্গে হোস্টেলে অবস্থানকালে সে অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে  নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। তবে অ্যাম্বুলেন্সে করে নেওয়ার আগেই  তার মৃত্যু হয়।”

 কুরুকপাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ক্রাতপুং ম্রো ও এক ইউপি সদস্যদের কাছে শিক্ষার্থীর মরদেহ হস্তান্তর করা হয়। 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৬৭৮৯১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট