লামা প্রতিনিধি।
বান্দরবান জেলার লামা উপজেলার আজিজনগর চাম্বি উচ্চ বিদ্যালয় ও কলেজের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিদ্যালয় মাঠে সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু হানিফ'র সভাপতিত্বে সিনিয়র শিক্ষক আবুল কালাম'র সঞ্চালনায় সংবর্ধনায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো: মঈন উদ্দিন।
এতে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অরুন কৃষ্ণ পাল, চাম্বি উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রতিষ্ঠাতা ও সাবেক চেয়ারম্যার, মো: নাজেমুল ইসলাম চৌধুরী, বর্তমান চেয়ারম্যান মোবারক হোসেন মহরম, সাবেক চেয়ারম্যান রফিক আহমদ চৌধুরী, বিএনপি নেতা রফিকুল ইসাম খোকন, বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতা মোঃ ফরিদুল আলম, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম ও সাবিনা ইয়াসমিন বিশেষ অতিথি ছিলেন। শেষে নবীনদের বরণ করে নেওয়া হয়।
উপদেষ্টা সম্পাদক : সাংবাদিক প্রিয়দর্শী বড়ুয়া, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন সম্পাদক : ফয়সাল আজিজ
কার্যালয় : লামা প্রেসক্লাব ভবন (২য় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, লামা, বান্দরবান পার্বত্য জেলা, মোবাইল : ০১৭৫০৪৪৪৯৯৬.
ই-মেইল : paharerkatha@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত