লামা প্রতিনিধি।
সারাদেশে হাম/মিজেলস রোগের প্রাদূর্ভাব বৃদ্ধি পাওয়ায় বান্দরবান জেলার লামা উপজেলায় জনস্বাস্থ্য সুরক্ষায় “ হাম/মিজেলস প্রাদূর্ভাব প্রতিরোধে করণীয় শীর্ষক এক জরুরি সভা” অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. উইলিয়াম লুসাই মেমোরিয়াল হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা নাদিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত সকল চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ গ্রহণ করেন। এতে হাম/মিজেলস প্রাদূর্ভাব প্রতিরোধে প্রয়োজনীয় করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় গৃহীত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তসমূহের মধ্যে ছিল-টিকাদান কার্যক্রম জোরদার করা, জনসচেতনতা বৃদ্ধি করা,
ঝুঁকিপূর্ণ এলাকাসমূহ চিহ্নিত করে বিশেষ নজরদারি,
দ্রুত রোগ শনাক্তকরণ ও প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিতসহ
স্বাস্থ্যকর্মীদের মাঠপর্যায়ে কার্যক্রম আরও সক্রিয় করা।
উপদেষ্টা সম্পাদক : সাংবাদিক প্রিয়দর্শী বড়ুয়া, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন সম্পাদক : ফয়সাল আজিজ
কার্যালয় : লামা প্রেসক্লাব ভবন (২য় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, লামা, বান্দরবান পার্বত্য জেলা, মোবাইল : ০১৭৫০৪৪৪৯৯৬.
ই-মেইল : paharerkatha@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত