1. live@www.paharerkatha.online : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.paharerkatha.online : পাহাড়ের কথা :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
লামায় দৈনিক কালবেলা’র প্রতিষ্ঠা বার্ষিকী পালন লামায় বৌদ্ধ ধর্মীয় প্রবারণা পূর্নিমায় সরকারি খাদ্যশস্য বরাদ্দ তালিকা প্রণয়নে অনিয়মের অভিযোগ লামায় নিখোঁজ তিন স্কুলছাত্রী ৫দিন পর চট্টগ্রাম থেকে উদ্ধার লামায় নানা আয়োজনে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস পালন লামায় দুর্গাপূজা উপলক্ষে সমাজসেবক শফিকুল ইসলাম’র উপহার সামগ্রী পেল ১০০ হিন্দু পরিবার লামায় নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লামায় ইউএনও মঈন উদ্দিনকে বিদায় সংবর্ধণা লামায় এবার ১০ মন্ডপে হবে দূর্গাপুজা: কেন্দ্রীয় মন্ডপের বিশেষ আকর্ষণ ‘মায়ের আরতি প্রতিযোগিতা’, প্রশাসনের কঠোর নিরাপত্তার ব্যবস্থা লামায় নানা আযোজনে জাতীয় কন্যাশিশু দিবস পালিত এনসিপি’র লামা পৌর শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন

লামায় যুবদল নেতার উপর হামলা ও ক্ষেতের তামাক বিনষ্টের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে 

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ৪০৮ বার পড়া হয়েছে
লামা প্রতিনিধি। 
বান্দরবান জেলার  লামা পৌরসভা এলাকার ৫নং ওয়ার্ড যুবদল নেতা মো. শাহীন আলমকে পিটিয়ে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে। রবিবার (৫ এপ্রিল) সকালে পৌরসভার কুড়ালিয়ারটেক পাড়ায় শাহীন আলমের নিজ তামাক ক্ষেতে এ হামলার ঘটনা ঘটে। ​এ ঘটনায় ভুক্তভোগী  শাহীন আলম বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এতে কুড়ালিয়ারটেক পাড়ার বাসিন্দা মৃত সেয়া মিয়ার ছেলে মোঃ আনু মিয়া, তার ছেলে মোঃ নূরুন্নবী ও মেয়ে নাজমা আক্তারসহ অজ্ঞাতনামা আরও ৫-৭ জনকে বিবাদী করা হয়। শাহীন আলম কুডালিয়ারটেক পাডার বাসিন্দা আব্দুল আজিজের ছেলে।
​অভিযোগে জানা যায়, রবিবার সকালে শাহীন আলম নিজ তামাক ক্ষেতে কাজ করতে গেলে আনু মিয়ারা পূর্ব পরিকল্পিতভাবে হামলা চালায়। হামলাকারীরা তাকে হত্যার উদ্দেশ্যে এলোপাথাড়ি মারধর করে গুরুতর জখম করে।   স্থানীয়রা এগিয়ে গেলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত শাহীন আলমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার ব্যবস্থা করেন।
​ভুক্তভোগী শাহীন আলম বলেন, “বিবাদীদের সাথে দীর্ঘদিন ধরে আমার বিরোধ চালিয়ে আসছিল। রবিবার সকালে আমি ক্ষেতে কাজ করার সময় আনু মিয়ারা হঠাৎ করে দা ও লাঠি নিয়ে আমার ওপর ঝাঁপিয়ে পড়ে। শাহীন আলম আরও বলেন, আমি ২০২৫  সালে তামাক চাষ করার জন্য আরফাত আলী থেকে নগদ ১২ হাজার টাকায় ২০ শতক জমি লীজ নিই। এতে আনু মিয়ারা ক্ষিপ্ত হয়ে হামলা করেন। হামলার সময় এলোপাতাড়ি মারধরের কারণে আমি অজ্ঞান হয়ে যাই। পরে আমার লীজকৃত জমিতে রোপিত তামাক ক্ষেত সম্পূর্ণ বিনষ্ট করে দেয়। এতে এক লক্ষ ২০ হাজার টাকার ক্ষতি হয়। আমার উপর হামলার বিচার ও তামাকের ক্ষতিপূরন চাই।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুডালিয়ারটেক সমাজ সর্দার মো. মহসীন জানান, আনু মিয়ারা খুবই উশৃংখল।  এরা বিচার আচার মানেনা। তাদের সাথে সমাজের কারো সম্পর্ক নেই।
তবে সব অভিযোগ মিথ্যা বানোয়াট ও উদ্দেশ্য প্রনোদিত বলে দাবী করেন আনু মিয়ারা।
​এই বিষয়ে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল জানান,  শাহীন আলমের উপর হামলার বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৬৭৮৯১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট