
বান্দরবান প্রতিনিধি।
বান্দরবান জেলার সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে নতুন জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌসের মতোবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।রবিবার( ০৫ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে নতুন জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌসের সভাপতিত্বে আলোচনায় অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) এস এম মনজুরুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) মোঃ আবু তালেব, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জয়া দত্ত, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এন এ জাকির, সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।