লামা প্রতিনিধি।
লামা উপজেলার ফাইতং ইউনিয়নের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অবৈধ ৩ ইটভাটা মালিককে ৬ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত একটানা এ অভিযান চালানো হয়। এতে জরিমানা প্রাপ্ত ভাটাগুলো হলো ৭ বিএম, ৫ বিএম ও এসবিএম। অভিযানে বন বিভাগ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ও পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।
পাহাড় কাটা ও লাকড়ি পোড়ানোর অপরাধে প্রতি ইটভাটা মালিককে ২ লাখ টাকা হারে এ জরিমানার আদেশ দেন, উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন।
জানা গেছে, চলতি মৌসুমে ফাইতং ইউনিয়নে পাহাড় ও বৃক্ষ নিধন করে ২৬ টি অবৈধ ইটভাটা গড়ে উঠে। এতে নির্গত ধোঁয়া ও ইট পরিবহনে কাজে নিয়োজিত ট্রাক চলাচলের কারণে বিপর্যস্ত জয়ে জনজীবন।
অভিযানের সত্যতা নিশ্চিত করে লামা উপজেলার নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন বলেন, পরিবেশ রক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
উপদেষ্টা সম্পাদক : সাংবাদিক প্রিয়দর্শী বড়ুয়া, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন সম্পাদক : ফয়সাল আজিজ
কার্যালয় : লামা প্রেসক্লাব ভবন (২য় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, লামা, বান্দরবান পার্বত্য জেলা, মোবাইল : ০১৭৫০৪৪৪৯৯৬.
ই-মেইল : paharerkatha@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত