চৌধুরী মোহাম্মদ সুজন, লামা
বান্দরবানের আলীকদম উপজেলার চৈক্ষং ইউনিয়নের ৫ ওয়ার্ড দুর্গম কাইরি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি নানা সমস্যায় জর্জরিত। কোমলমতি শিক্ষার্থীরা প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে শিক্ষা গ্রহণ করতে বাধ্য হচ্ছে।
বিশেষ করে বর্ষা মৌসুমে বিদ্যালয়ে যেতে শিক্ষার্থীদের সেতুহীন পাহাড়ি নদী সাঁতরে পার হতে হয়, যা তাদের জীবনের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। এ কারণে অনেক শিশু ভয়ে স্কুলে যেতে চায় না, এমনকি অভিভাবকরাও সন্তানদের পাঠাতে অনীহা প্রকাশ করেন। বিদ্যালয়টি ২০১৭ সালে জাতীয়করণ হলো
বিদ্যালয়ে নেই স্বাস্থ্যসম্মত টয়লেটের ব্যবস্থা এবং নিরাপদ পানীয় জলেরও চরম সংকট রয়েছে। বাধ্য হয়ে শিক্ষার্থীরা ঝিরির পানি পান করে, ফলে ডায়রিয়াসহ বিভিন্ন পানিবাহিত রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ছে।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কেতুমং মার্মা জানান, আমরা এখানে মাত্র চারজন শিক্ষক রয়েছি। চারটি পাড়ার ৫০ জনের অধিক মুরুং শিশু এই বিদ্যালয়ে পড়াশোনা করে। কিন্তু সুপেয় পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থার অভাব এবং যাতায়াতের ঝুঁকি শিক্ষার্থীদের জন্য বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।
তিনি আরও বলেন, দুর্গম এলাকার কারণে নেটওয়ার্ক সমস্যাও তীব্র, ফলে ইন্টারনেট সুবিধা না থাকায় আধুনিক শিক্ষা কার্যক্রম পরিচালনা করা সম্ভব হচ্ছে না।
এদিকে স্থানীয় অভিভাবকরা জানান, নানা সমস্যায় জর্জরিত এই বিদ্যালয়টিকে দেশের অন্যান্য প্রাথমিক বিদ্যালয়ের মতো উন্নত সুযোগ-সুবিধার আওতায় আনা জরুরি। তারা বান্দরবান পার্বত্য জেলা পরিষদসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
উপদেষ্টা সম্পাদক : সাংবাদিক প্রিয়দর্শী বড়ুয়া, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন সম্পাদক : ফয়সাল আজিজ
কার্যালয় : লামা প্রেসক্লাব ভবন (২য় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, লামা, বান্দরবান পার্বত্য জেলা, মোবাইল : ০১৭৫০৪৪৪৯৯৬.
ই-মেইল : paharerkatha@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত